সিআইডি অভিযান চালিয়ে নষ্ট করলো গাঁজা চাষ - The News Lion

সিআইডি অভিযান চালিয়ে নষ্ট করলো গাঁজা চাষ




দি নিউজ লায়ন ;   গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে একাধিক গ্রামে অভিযান চালিয়ে কয়েক বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করল সিআইডি। শুক্রবার ওই গ্রামের একটি ফাঁকা মাঠে কয়েক মাস ধরে গাঁজা চাষ হচ্ছে বলে তাদের কাছে খবর আসে।তড়িঘড়ি সেখানে দিনভর অভিযান চালায় গোয়েন্দারা। আবগারি দপ্তরের কর্মীরাও তাদের সঙ্গে ছিল। 


সিআইডি জানিয়েছে, কে বা কারা গাঁজা চাষ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, রানিনগর, ডোমকল, জলঙ্গী সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই গাঁজার চাষ হয়ে আসছে। এর আগে পুলিস ও আবগারি দপ্তর অভিযান চালিয়ে বহু গাছ নষ্ট করেছিল। কিন্তু তারপরেও চাষ বন্ধ হয়নি। মানুষের চোখে ধুলো দিতে এখন লোকালয় থেকে বহু দূরে চাষ শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.